1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের জমায়েত করা হয়। জমায়েত শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল ঢাকা মহাসড়কের উপর ঘন্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় মহাসড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকেপড়া ওই যানবাহন গুলোর যাত্রী ও চালকদেরকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। জমায়েত ও গনঅবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন বিএনপির দাবি মেনে আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের মেয়র পদে জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে । অন্যথায় দৃর্বার গণআন্দোলন গড়ে তুলে আমরা বর্তমান অন্তবর্তি সরকারকে টেনে-হেচড়ে ক্ষমতা থেকে নামাবো।
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েত ও গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্ট গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com