1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

গাঁজা-চোলাইসহ ধরা খেল- ৫ জন, পাঁচবিবিতে ভ্রাম্যমান সাজা দায়েরে- ইউএনও

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫১ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের মধ্যে এনামুল ও সোহাগ নামে দুজনকে ১৫ দিন করে এবং সৈকত, তপন চন্দ্র রায় ও সুমন রানা নামের বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে। আটকদের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা এবং তপনের কাছ থেকে ২৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেনঃ— জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত বাবুর ছেলে এনামুল (২৭), বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার এলাকার মৃত এনামুল হকের ছেলে সোহাগ (৩৮), পাঁচবিবির পরাহার গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে সৈকত (২০), একই উপজেলার ভিমপুর গ্রামের মৃত লাল মোহনের ছেলে তপন চন্দ্র রায় (৩২) এবং সদর উপজেলার পাকার মাথা এলাকার কদম আলীর ছেলে সুমন রানা (২৫)।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আ.ন.ম. হাসান, সিপাই মারুফ, বাবর আলী ও আলিফ মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com