1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

ঠাকুরগাঁও-দিনাজপুর রোডে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ২৫ মাইল এলাকায় ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে; এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন (৩৫), তিনি একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। গুরুতর আহতদের মধ্যে মাইক্রোবাসের আরেক যাত্রী ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর জুলফিকার আলী  হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। তবে শেষোক্ত জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে ২৫ মাইল এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com