1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত।

খাগড়াছড়ি ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি জাহিদ সম্পাদক সোহেল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে সদ্য ঘোষিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক হিসেবে সোহেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাপ্পি দাস। ছাত্রদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্ব জেলা ছাত্রদলকে সংগঠিত ও গতিশীল করবে।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিক, সহ সভাপতি মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মমিনুল ইসলাম, শাহিন আলম, সাইফুল ইসলাম এবং সুইচিং হ্লা চৌধুরী (চিংহ্লা)। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্যচিং মারমা ও মো: রনি।

প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন জাকির হোসেন জিকু, দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক রুইসাই মারাম এবং উপজাতী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্যনু মারমা।

কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, এই আংশিক কমিটির মাধ্যমে জেলার সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের খবরে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com