1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর পর্যন্ত গাজায় পরিকল্পিত বড় ধরনের আক্রমণ চালাবে না ইসরায়েল।

মঙ্গলবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন ট্রাম্প। চারদিনের এই সফরে ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাত ও কাতারে। ট্রাম্পের এই সল্প সময়ের সফর পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েল।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেম, ইসরায়েল গাজায় তাদের অভিযান কয়েক দিনের জন্য স্থগিত রাখবে। তবে, গাজায় বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

ড্যানি ড্যানন জানান, রিজার্ভ সেনাদের ডাকা হয়েছে এবং সৈন্যরা প্রস্তুত আছে। আলোচনায় কোনো অগ্রগতি না হলে আমরা সামরিক চাপ প্রয়োগ করব, যাতে জিম্মিদের ফিরিয়ে আনা যায়।

এদিকে, ট্রাম্প যখন সৌদির উদ্দেশে রওনা হচ্ছিলেন তখন গাজায় শেষ জীবিত মার্কিন বন্দী আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৫২ হাজার ৮৬২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com