1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

লাইফ সাপোর্টে এমপি আলী আশরাফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় বুধবার বিকালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আশরাফের একান্ত সচিব আব্দুল কুদ্দুস হাওলাদার এ তথ্য জানান।

৭৩ বছর বয়সী অধ্যাপক আশরাফ আলী বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ। ডায়াবেটিসেও ভুগছেন তিনি। গত ৯ জুলাই গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হযেছিলো।

অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭ আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য৷ ২০০০ সালে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার এফবিসিসিআইয়ের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com