1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

ক্রাইম রিপোর্টার: কাজল : জামালপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত বহুল আলোচিত মামলায় জিয়াউল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার (৫ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সম্মানিত বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের পুত্র জিয়াউল হক প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের মনোহারী দোকানে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১৪ আগস্ট আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। মামলায় সাতজন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত জিয়াউল হকের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেইসঙ্গে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

রায়ের নির্দেশনায় বলা হয়, আসামির নিকট থেকে আদায়কৃত অর্থ ভুক্তভোগী শিশুর শিক্ষা ও লালন-পালনের ব্যয়ে ব্যয় করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং মামলার বাদী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com