1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের লোক নিয়ে এনসিপি মিছিল মিটিং করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর (বাড্ডা থানা বনাম উত্তরা পূর্ব থানা এবং পল্লবী থানা বনাম উত্তরখান থানা) দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি এনসিপি নিয়ে আরো বলেন- আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশের গ্রেফতার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাদেরকে দলে নিচ্ছে।

মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক দল, জাতীয় সংসদের আলোচনা ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা আমিনুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্তবর্তী সরকারের ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। জনগণের পরামর্শ ছাড়াই তারা নিজেদের মত করে করিডোর দেয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দল, সংসদ এবং জনগণকে পাশ কাটিয়ে করিডোর দেয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন- আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে সরকারে বসিয়েছি তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে।

নির্বাচনের সময় প্রসঙ্গে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে নির্বাচনের জন্য।

এসময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর যুগ্মআহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com