1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

নাগরপুরে মে দিবসে উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ” টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল ১১টায় র‍্যালিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুরের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায়
অত্র সংগঠনে উপজেলা সভাপতি মো.হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমীর হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম,সাবেক উপজেলা আমীর মাওলানা মোসলেম উদ্দীন,সাবেক উপজেলা আমীর মাওলানা গোলাম রব্বানী,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান।

এসময় উপস্থিত ছিলেন ভারড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আব্দুস সালাম মিয়া,নাগরপুর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.ইমরান হোসাইন,মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ মাসুদুর রহমান,মোকনা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা শাহাদত, বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো.শামছুল হক,সহবতপুর ইউনিয়ন সভাপতি হাফেজ লুৎফর রহমান,
উপজেলা শ্রমিক কল্যানের সেক্রেটারী আব্দুর কাদের,সহ সভাপতি আব্দুর রশীর হারুন,মামুদনগর ইউনিয়ন শ্রমিক সভাপতি মীর মোসারফ হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com