1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

আমরা নিজেদের স্বার্থে হিন্দু- মুসলমান বিভাজন তৈরি করেছি : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের নিজেদের স্বার্থে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধদের ভাগ করেছি। এই ভাগ করাটাই হচ্ছে ভয়ানক। অথচ দেখেন যুগের পর যুগ আমরা একসাথে বাস করে আসছি। কেউ বিপদে পড়লে আমরা একে অপরের সাথে মিশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের লক্ষীর হাটে হিন্দু সম্প্রদায়দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের নিজেদের একটা বিচার বিবেচনা আছে। জনগনের কাছে যাকে ভালো লাগবে সে তাকে ভোট দিবে। কিন্তু ভোট দেওয়ার জায়টাতো তারা রাখেনি। গত ১৫ বছর ধরে আমরা ভোট দিতে পারি নি। এই দেশটা আমাদের। আমরা ভারত, পাকিস্তান, আমেরিকা নয় বরং পরিবারের তাগিদে আমাদের এই দেশেই বাঁচতে হবে। মরলে এই দেশেই মরতে হবে। আমাদের ছেলেমেয়েরা এখানেই বড় হবে, এখানেই লেখাপড়া শিখবে। এখানে কেন আমরা নিজেদের মধ্যে লড়াই করবো! নিজেদের মধ্যে যেদিন আমরা লড়াই বন্ধ করতে পারবো সেদিন আমরা সঠিক স্থান খুঁজে পাব। তা না হলে এই ঝগড়া চলতেই থাকবে। বছরের পর বছর পেরিয়ে গেলেও আমাদের কোন উন্নতি ঘটবে না।
শেষ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আমরা কখনো কল্পনাও করতে পারিনি হাসিনা দেশ থেকে পালাবে। আল্লাহর পক্ষ থেকে একটা বিচার থাকে। তিনি বিচার করেছেন, এতো পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেউ তার পাশে দাঁড়ালো না। তাকে দৌড়ায় লুকিয়ে এই দেশ থেকে পালাতে হয়েছে। কেন? কারণ তিনি এমন কাজ করেছেন যে, এই দেশে থাকার মতো কোন পথ ছিল না। চারদিক থেকে মানুষ আর মানুষ। তাদের একটাই লক্ষ ছিল গণভবন আর ওই শেষ হাসিনা।
মিথ্যা মামলা নিয়ে মহাসচিব বলেন, আমরা চাইনা আর এ ধরনের মিথ্যা মামলা হোক। আমরা ন্যায্য ও সুবিচার চাই। আমরা মাথার উপর একটা ভালো ছায়া বা আশ্রয় চাই। আমরা কৃষকেরা ভালো সেচ ব্যবস্থা থেকে শুরু করে ফসলের ন্যায্যমূল্য চাই। এই ব্যবস্থাটা আমরা করবো।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা বলতে চাচ্ছি যেন একটা অবাধ নির্বাচন হয় যে নির্বাচনে জনগনের ভোটে সরকার গঠন করতে পারি। যে সরকার হবে জনগণের সরকার। আমরা আমাদের সুখ দুঃখের কথা যেন সেই সরকারকে বলতে পারি এবং তারা আমাদের সাহায্য করবে।
পরিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টানসহ সকলের কাছে অনুরোধ রেখে মহাসচিব বলেন, আসুন আমরা নিজেদের মধ্যে কোন বিভাজন সৃষ্টি না করি। আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমরা দেশটাকে গড়ে তুলে শান্তি প্রতিষ্ঠা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পরে তিনি মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনতার মাঝে আরো একটি জনসভায় বক্তব্য দেন।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com