1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

কাউখালীতে অবৈধ ভাবে পাচারকালে ১১ ভারতীয় গরু উদ্ধার, আটক-২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : অবৈধভাবে ভারত থেকে আনা ১১ গরু কাউখালী হয়ে চট্টগ্রামে পাচার কালে উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। রবিবার মধ্যরাতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ঘাগড়া বটতলী এলাকা থেকে এসব গরু উদ্ধার করা হয়। এ সময় গরুর মালিক দাবী করা ২ ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার সাতঘড়িয়া পাড়ার বাছা মিয়ার ছেলে মোঃ সাবিক ওরফে বাবু (২৪) এবং হালিমপুর গাজী বাড়ী এলাকার বাচা মিয়ার ছেলে শামীম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়- চট্টগ্রাম-রাঙামাটি সড়কে ঘাগড়া হয়ে অবৈধভাবে আনা ভারতীয় গরু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে এ সড়কে অভিযান চালায়। রবিবার মধ্যরাতে ঘাগড়া এলাকার বটতলী থেকে ট্রাক বোঝাই ১১ টি গরু সহ ২ জনকে আটক করা হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান- উদ্ধার হওয়া গরু গুলো রাঙামাটির জুড়াছড়ি উপজেলা থেকে রাঙামাটি সদরে আসে। তারপর রাঙামাটি ট্রাক টার্মিনাল থেকে ট্রাকে করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে পুলিশ গরুগুলো উদ্ধার করে, ২ জনকে আটক করে। এ বিষয়ে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়। আটককৃতরা জানায় তিন চার বছর যাবৎ এভাবেই গরু পাচার করে আসছে ।
উল্লেখ্য রাঙামাটির জুড়াছড়ি ও বরকল সীমান্ত এলাকা দিযে প্রায় সময় ভারতীয় গরু ,সিগারেট ও বিভিন্ন ধরনের মসল্লা রাঙামাটি হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার হয়ে আসছে দীঘদিন থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com