1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ঠাকুরগাঁওয়ে ব্যপক আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :” দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই-লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে জেলা লিগ্যাল এইড কমিটি, ঠাকুরগাঁও এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়। সোমবার সকালে শান্তির দূত পায়রা ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. জামাল হোসেন ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এরপর এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও’র উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।

মেলায় স্বেচ্ছায় রক্তদান বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষাসহ লিগ্যাল এইড অফিস, পুলিশ ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে। এখানে সেবাগ্রহীতার বিরাট লাইন চোখে পড়ে।

পরে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখের জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও যুগ্ম জেলা ও দায়রা জজ লুৎফর রহমান,জেলা প্রশাসক ইশরাত ফারজানা , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. জালাল উদ্দিন , অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল , জেলা আইনজীবী সমিতির সভাপতি এড জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এড মকদুুুম সাব্বির (মৃদুল), পিপি এড আব্দুল হালিম, জিপি সারোয়ার হোসেন ও পিপি (নারী ও শিশু) এনতাজুল হক প্রমুখ।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com