1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ভান্ডারিয়ায় ব্যবসায়ীর উপর হামলা, ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে

মোঃ মাসুম বিল্লাহ ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালিয়ে তার কান কামড়ে বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদেন মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকালে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভান্ডারিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ও ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সঞ্জয় দেবনাথের উপর ইলেকট্রিক ব্যাবসায়ী মানবেন্দ্র মুন্না বেলা সাড়ে ১১ টার দিকে নিউ মার্কেট এলাকায় কয়েকজন ভাড়াটিয়া মাস্তান নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার বাম কানের একটি অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার বিকালে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সমাবেশে বক্তব্যা রাখেন ভান্ডারিয়া বন্দর ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মারুফ তালুকদার, ব্যাবসায়ী আযাদ সিকদার ও সোহেল সরদার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী মানবেন্দ্র মুন্না কে গ্রেফতার না করলে আজ রবিবার বন্দরের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং মুন্নাকে যে ধরিয়ে দিবে তাকে ৫০ হাজার টাকা পুরুস্কার দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com