1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

টাঙ্গাইলের কালিহাতীতে বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা মৎস্যজীবী দলের সন্মানিত সদস্য সোহেল সিকদার এবং ছানোয়ার সিকদারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কস্তরীপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জসীম খান , বীরবাসিন্দা ইউনিয়ন বিএরপির সভাপতি নায়েব আলী প্রমূখ।

নেতারা বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা সোহেল সিকদার ও ছানোয়ার সিকদার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নির্মম হামলার শিকার হয়েছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা পুনরায় না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দলের নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ জনগণ।

গৌরাঙ্গ বিশ্বাস,

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com