1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থী শিশুর মৃত্যু ঠাকুরগাঁও প্রতিনিধি :

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে তাজরিন (১৩) ও জান্নাতুন (১০) নামে ২জন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার ২৬ এপ্রিল দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজরিন (১৩) হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ছাত্রী এবং জান্নাতুন (১০) একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে ও কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠী ৮জন কিশোরীর সাথে বাড়ির পার্শ্বে খলিলের পুকুরে গোসল করতে যায়। এসময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে যায়। পরে তাদের মৃতদেহ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গিয়ে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশু দু’টি সাঁতার জানতো না বলে আমরা তাদের পারিবারিক সূত্রে জানতে পারি। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে লাশ দুইটি উদ্ধার করে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পানিতে ডুবে দুজনের মৃত্যুর দুঃসংবাদে এলাকার চারদিকে ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন সহপাঠিদের আর্তচিৎকার ভারি করে দেয় চারপাশকে।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com