1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে, সতর্ক থাকুন: স্বাস্থ্যের ডিজি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে জানিয়ে সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। এ সময় মানুষের ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

বুধবার (২১ জুলাই) দুপুরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

খুরশিদ আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গেছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন, তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। সেজন্য সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরতে হবে। করোনার সংক্রমণ যেন একজন থেকে আরেকজনে না ছড়ায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। এ সময় তিনি দেশবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সচেতন থাকতে বলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com