1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭১০ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি : চলচ্চিত্র নির্মাণের কৌশল, ভাবনা ও বাস্তব প্রয়োগ নটাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

গত ১৯ এপ্রিল শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলেঙ্গা বিরতি রিসোর্টের মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজন করে এস এফ প্রোডাকশনস – ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ওয়ার্কশপ। কর্মশালায় অংশগ্রহণ করেন কালিহাতী ও ঘাঁটাইল উপজেলার আশপাশের এলাকার তরুণ-তরুণী ও চলচ্চিত্রপ্রেমীরা।

এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক জাকিউল হক, আন্তর্জাতিক খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা শহিদুজ্জামান বাদল, এবং চলচ্চিত্র নির্মাতা ও সিনেমা ফটোগ্রাফার মীর সামছুল আলম বাবু।
তাঁরা চলচ্চিত্র নির্মাণের ধারণা, প্রামাণ্যচিত্র তৈরির পদ্ধতি, স্ক্রিপ্ট লেখা, চিত্রগ্রহণ ও সম্পাদনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক শাহ আলম,প্রভাষক আমিরুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক নাসির উদ্দিন (নাছিম) এবং সমাজসেবিকা ইসরাত জাহান (ঝিনুক )।

কর্মশালায় সভাপতিত্ব করেন, বিএসএস অনার্স সমাজকর্ম মো. মেহেদী হাসান, ও পরিচালনায় ছিলেন এসএম সোহেব রানা,

প্রশিক্ষণ শেষে চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এগুলো হলো: “চাইল্ড এডুকেশন”, “নদীর অগ্রসান”, “দ্য ক্রাই অফ ওয়াটার” এবং “ভেস্টেড লাইফ”।
এই ডকুমেন্টারিগুলো সামাজিক বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ নানা চিত্র ফুটিয়ে তোলে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া জাগায়।

সংগঠকরা জানান, ভবিষ্যতে এমন আরও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম চলচ্চিত্র ও গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com