1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহীন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকায় সি.এন.বি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত সরকার অনুমোদিত টি.আর প্রকল্পের আওতায় নির্মিত একটি মাটির রাস্তা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রভাবশালী শাহীন সিদ্দিকী ও তার অনুসারীরা এলাকাবাসীর ওপর নির্যাতন চালাচ্ছেন।

এই ঘটনার প্রতিবাদে ১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নারী, পুরুষ, শিশু এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান।

ইউপি সদস্য হারুন মেম্বার বলেন, সরকারি টিআর প্রকল্পের আওতায় এই রাস্তাটি জনগণের চলাচলের সুবিধার্থে নির্মাণ করেছি। কিন্তু শাহীন সিদ্দিকী গং রাস্তাটি কেটে ফেলতে নানা পাঁয়তারা করছে। সে একজন প্রভাবশালী ব্যক্তি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

কালিহাতী থানা কৃষকদলের আহ্বায়ক শাফিউর রহমান খান বলেন, এই পুরাতন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, মাদ্রাসা, গোরস্থান ও হাসপাতালসহ নানা স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকও এ ব্যাপারে অবগত আছেন।

উক্ত প্রকল্পের সেক্রেটারি সোহেল খান বলেন, বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি সরকারিভাবে উন্নয়ন করা হয়েছে। কিন্তু শাহীন সিদ্দিকী গং সাধারণ মানুষকে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে বাধা দিচ্ছে।

মানববন্ধনে বক্তারা উন্নয়নমূলক কাজে বাধাদান ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com