1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

চিলমারীতে ভেঙে পড়লো তিনশ বছর বয়সী ভৌতিক গাছ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ঐতিহ্যবাহী কয়েকশত বছরের পুরাতন ভৌতিক শিমুল গাছটি হঠাৎ ভেঙে পড়ায় তা দেখতে উৎসুক জনতা ভীড় জমায়। গাছটি জীবিত থাকতে প্রতিদিন যেমন বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষ আসতেন ভেঙে পড়েও তেমনি অনেকে দেখতে আসছেন বলে এলাকাবাসী জানায়।
জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়নের পূর্বমাচাবান্দা এলাকায় আকালুর ঘাটের পূর্বপাশ্বে স্থানীয় আব্দুল কাদেরের জমিতে বিশাল আকৃতির পুরাতন একটি শিমুল গাছ ছিল। প্রতিদিন গাছটি দেখতে দুর-দুরান্ত থেকে অনেকে আসলেও কেউ জানতেন না এটির বয়স কত।দীর্ঘদিন ধরে ওই এলাকার ঐতিহ্য বহন করে আসছে কালের সাক্ষি শতবর্ষী শিমুল গাছটি।এই গাছকে ঘিরে অনেক ভৌতিক গল্পের প্রকাশ ছিল এলাকাজুড়ে। সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে গাছটি ভেঙে মাটিতে পড়লে মুহুর্তেই চারিদিক থেকে শত শত মানুষ এটি দেখতে ছুটে আসেন।
সরেজমিনে আকালুর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়,এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী শিমুল গাছটি ভেঙে পড়ায় প্রায় ১বিঘা জমি জুড়ে এটির কান্ডগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে।গোটা গ্রামের নারী-পুরুষ ডাল ও পাতা সংগ্রহে ব্যাস্ততার পাশাপাশি শত শত দর্শনার্থী সেলফি তোলায় ব্যস্ত। মনে হচ্ছে যেন ভেঙে পড়া গাছটি আজ সেলফির একমাত্র সাথী। পুরাতন গাছটি ভেঙে যাওয়ায় অনেককে শোক প্রকাশ করতেও দেখা গেছে।
এসময় স্থানীয় আমিনুল ইসলাম বীর,আব্দুল কাদেরসহ অনেকে জানান,আমরা ছোট বেলা থেকে গাছটিকে এরকমই দেখে আসছি। ঐতিহ্যবাহী এই শিমুল গাছটির বয়স কত হবে তা এলাকার কেউ জানে না।আমাদের দাদার নিকট জানতে চেয়েছিলাম গাছটির বয়স কত? তিনি বলেছেন আমি ছোট বেলা থেকে এমনই দেখেছি। আমাদের দাদারা তার দাদার নিকট থেকে একই উত্তর পেয়েছিলেন বলে জানান তারা।তবে এলাকার অনেক প্রবীন ব্যাক্তি ধারনা করেছেন গাছটির বয়স তিনশ বছরের কম না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com