1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

গজারিয়ায় বাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত, আহত ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি মোঃ দুলাল সরকার :  মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সিএনজিতে থাকা অপর তিনজন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রী মশিউর রহমান (২৫)। সে রংপুর সদর উপজেলার কাটাবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে। আহত তিনজন হলো, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নাগেরচর গ্রামের আব্দুল হকের ছেলে হিমেল (৩২), ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাকান্দি গ্রামের ফারুক মোল্লার ছেলে এনামুল (৩৮) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আবু তালেবের ছেলে মাসুম বিল্লাহ (২৫)। হতাহতদের মধ্যে হিমেল ছাড়া বাকি তিনজন স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিল বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় সিএনজির চার আরোহী আহত হন। তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, ‘রাত ৭ টা ৫০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় চারজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা মশিউর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করি। এনামুল এবং মাসুম বিল্লাহ নামে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত অপরজন হিমেলকে এই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক বাসটিতে শনাক্ত করার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com