1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ভান্ডারিয়ায় ‘একশত’ ধর্মীয় নেতাদের সমাবেশ ও শিশু সুরক্ষায় সমঝোতা-স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ বার দেখা হয়েছে

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের উদ্যোগে একশত মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের এক সমাবেশ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলায় কার্যক্রম শেষে ধর্মীয় নেতাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখা ও শিশু ফোরাম, যুব ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির সাথে সমন্বয় রেখে শিশু সুরক্ষা’র অগ্রগতি টিকিয়ে রাখা।
ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অন্যান্য অতিথির মধ্যে ছিলেন গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি, উপজেলা শিশু ফোরাম সহ-সভাপতি, উপজেলা যুব ফোরাম সভাপতি, শিক্ষক, সাংবাদিক ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ।
সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে দীর্ঘ ১৭ বছর ওয়ার্ল্ড ভিশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিশু সুরক্ষায় কাজ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমঝোতা-স্মারক অনুসরন করে একযোগ কাজ করার জন্য অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতন ইত্যাদি কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের আন্তরিকতা ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com