1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীতা পেলেন যারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি :
সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিক ভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলো জামায়াত।

শনিবার (৫ এপ্রিল ২০২৫) স্থানীয় টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মিদের প্রীতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৭টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা আমির ও বর্তমানে জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।

বগুড়া-৫ (ধুনট-শেরপুর) শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান।

বগুড়া-৬ (সদর) সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি রফিকুল ইসলাম খান ও শিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন সাঈদীকেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com