1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি :-ফেনী জেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণ এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১০ জনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।এতে ১০ টি মামলা ও ৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ফেনী জেলা প্রশাসক সূত্রে জানিয়েছেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাস্তায় অবৈধভাবে উল্টোপথে যানবাহন চালানো/গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে গণউপদ্রপ সৃষ্টি করায় অর্থদণ্ড প্রদান করা হয়। ঈদ পরবর্তী গণপরিবহনে ফিরতি যাত্রায় অতিরিক্ত দামে টিকিট বিক্রয় না করা/যাত্রীদের হয়রানি বন্ধ করাসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিষয়ে বাস কাউন্টারসমূহকে নির্দেশনা প্রদান করা হয়। এসময় অতিরিক্ত দামে টিকিট বিক্রির দায়ে অর্থদণ্ড প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত প্রদান করা হয় এবং ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেবিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সর্তক করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন; সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,ছাগলনাইয়া শিবু দাশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com