1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

কালিহাতীর এলেঙ্গাতে মোল্লা স্টিল এন্ড আয়রণে দুর্ধর্ষ চুরি ,উধাও ১৫ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রনের একটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে চোরেরা দোকানের পিছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে লকার ও আলমারি ভেঙে নগদ ১৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

দোকানের পার্টনার রায়হান তালুকদার জানান, ঈদুল ফিতরের ছুটির কারণে দোকান বন্ধ ছিল। বুধবার সকালে দোকান খুলে তারা দেখেন, লকার ও আলমারি খোলা, আর গুরুত্বপূর্ণ নথিপত্র ম্যানহোলে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, বাজারে নাইটগার্ড রাখলে চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com