1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

হাজী নূর মিয়া ফাউন্ডেশনের ঈদ উপহার: হাতিয়ার মোহাম্মদপুরে ৫১টি অসহায় পরিবারের মুখে হাসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ১০নং জাহাজমারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মোহাম্মদপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে (২৯শে মার্চ) শনিবার বিকাল ৩টা’সময় ৫১টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে হাজী নূর মিয়া ফাউন্ডেশন।

ঈদের আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল  চিনি,সাকু, কিসমিস, লুডলুস, সুজি,সেমাই ও দুধসহ ৯ আইটেম নিত্যপ্রয়োজনীয় পণ্য।

 

উপহার হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক।এক বৃদ্ধ বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য ঈদ মানে কষ্ট। কিন্তু এই উপহার পেয়ে মনে হচ্ছে, আমরাও ঈদের আনন্দে শরিক হতে পারবো। আল্লাহ এই ফাউন্ডেশনের কল্যাণ করুক।

এক গৃহবধূ  বলেন,স্বামী অসুস্থ, হাতে টাকা নেই, কীভাবে ঈদ করবো ভাবতে পারছিলাম না। এই উপহার পেয়ে সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবো।

একইভাবে  এক দিনমজুর বলেন,
“যাদের টাকা আছে, তারা তো ভালোভাবে ঈদ করে। কিন্তু আমাদের মতো মানুষের কথা কয়জন ভাবে? আল্লাহ এদের মঙ্গল করুক।

হাজী নূর মিয়া ফাউন্ডেশনের সদস্যরা বলেন, আমাদের লক্ষ্য, কেউ যেন অভুক্ত থেকে ঈদ না করে। অসহায়দের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান উদ্দেশ্য। আগামীতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরা এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন,
“এ ধরনের সহায়তা সমাজের বিত্তবানদের জন্য অনুপ্রেরণা হওয়া উচিত। সবাই যদি একটু করে এগিয়ে আসে, তাহলে দারিদ্র্য কিছুটা হলেও কমবে।”

হাজী নূর মিয়া ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি ভালোবাসা ও সহানুভূতির প্রতিচ্ছবি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ আরও বেশি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com