1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় নারীর টানে ঘরে ফেরা সকল শ্রমিকের উপচে পড়া ভিড়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি, গৌরাঙ্গ বিশ্বাস : ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা মোরে নাড়ির টানে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ২২টি জেলার মানুষ। এর ফলে ঈদ যাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বেড়েই চলেছে যানজট। ইতোমধ্যে এ সড়কে গাড়ীর তীব্র চাপে যানজটে দীর্ঘ ৪কিলোমিটার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল থেকে কাশিমপুর, সাভার-আশুলিয়ার শিল্প এলাকার সব কারখানা ছুটি হয়ে যাওয়ায় এসব কারখানার শ্রমিক ও তাদের পরিবারের লোকজন সন্ধ্যার পর ও আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে নিজেদের ভাড়া করা রিজার্ভ করা বাস নিয়ে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হওয়ায় গাড়ির চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, মহাসড়কে এ যানজটের কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
জানা গেছে,সকালে থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিনশ গাড়ি একত্রে ছেড়ে যাওয়াসহ সাভার ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী,পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হওয়ায় ঢাকা-জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কে অস্বাভাবিকহারে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে প্রায় ৪কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।
সরেজমিনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা গেছে, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু করে কাশিমপুরের জিরানি বাজার পর্যন্ত সড়কটিতে সৃষ্ট যানজটের কারণে যানচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটে গাড়িতে বসে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অনেককেই দীর্ঘ সময় বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে।
সাভার এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী গাপপার রহমান জানান, দীর্ঘ দুই ঘন্টা যাবত মহাসড়কে বাসের ভিতরে বসে আছি, এ যানজট যেন শেষ হবার নয়। এই যানজট শেষ করে কতক্ষণে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারবেন তা বলতে পারছেন না তিনি।
এছাড়া রাজধানীর মহাখালী থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের বাস চালক আজিজ মিয়া জানান, তিনি মহাখালী থেকে বাস ছেড়ে মাত্র দেড় ঘণ্টায় প্রায় ৬০ কিমি পথ পাড়ি দিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আসেন। কিন্তু শ্রীপুর থেকে জিরানী পর্যন্ত মাত্র ৩ কিমি রাস্তা পার হতে তার প্রায় সাড়ে ৪ ঘণ্টা সময় লেগেছে। গাড়ি নিয়ে টাঙ্গাইল কখন পৌঁছাতে পারবেন তা জানেন না তিনি।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকাতুল আলম জদআমাদের জানান, তাদের সীমানা এলাকায় রাস্তা-ঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় একসঙ্গে অনেক গাড়ি জড়ো হওয়ায় সড়কটিতে গাড়ির দীর্ঘ লাইনের ফলে সৃষ্ট যানজট জিরানি বাজার এলাকায় পৌঁছে গেছে। তবে খুব শিগগিরই তা স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com