1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

খুলনায় চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নাজমুল হক মুকুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

মোঃ আব্দুল্লাহ,খুলনা প্রতিনিধি : খুলনায় চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নাজমুল হক মুকুল (৫৪)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফারাজিপাড়া রোড এলাকা থেকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ( এসআই) মো. গোলাম মোস্তফা জানান, এমডি সালাম খান নামে এক বক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, ফারাজিপাড়ার বাসিন্দা মুকুল ছিলেন ফ্যাসিস্ট হাসিনার চাচাতো ভাইদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। শেরে বাংলা রোডের শেখবাড়িতে তার নিয়মিত যাতায়াত ও ভাইদের ওপর দারুণ প্রভাব ছিল। এ বাড়ির অনেক কিছুর দেখভাল করতেন তিনি। গত বছরের ৪ ও ৫ আগস্ট ছাত্র জনতার রুদ্র রোষের শিকার হয়ে শেখবাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়। এ সময় মুকুলও কিছুদিন গা ঢাকা দিয়ে থাকেন। স্বল্প সময়ের মধ্যে ফিরে এসে নিজ উদ্যোগে বাঁশ ও টিন কিনে শেখবাড়ির দুটো দরজায় আটকিয়ে বাড়িটি সংরক্ষিত করেন। এছাড়া ময়লাপোতা মোড়ে বাইতুল আমান জামে মসজিদ কমিটির নির্বাহী সদস্য ছিলেন এ মুকুল। কমিটির সভাপতি পতিত হাসিনার চাচাতো ভাই খুলনা সদর আসনের সাবেক এমপি সেখ সালাহউদ্দিন জুয়েল।
আওয়ামী লীগ সরকার পতনের ৭মাস পরেও এ কমিটি ভাঙার সাহস হয়নি কারো। এ বিষয়ে কেউ মুখ খুললে জীবননাশের হুমকি দেওয়া হতো। ২০ মার্চ বৃহস্পতিবার সভা আহ্বান করা হলে শেখবাড়ির অনুসারি নাজমুল হক মুকুল ও মোহাম্মদ আলী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিটি ভাঙার কোন চেষ্টা করা হলে ভয়াবহ পরিণতি হবে। মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা মিটিং করে আগামী ১০ এপ্রিল সাধারণ সভায় দিন নির্ধারণ করেন। ওই দিন মসজিদের নতুন কমিটি গঠন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com