1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

দাউদকান্দিতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল লক্ষে আলোকপাত করা হয়। এছাড়াও যানজট নিরশনে জেলা ও হাইওয়ে পুলিশ, কমিটি পুলিশ, নিরাপদ সড়ক চাই, শ্রমিক সংগঠনগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সড়ক ও মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং সড়কের পাশ ঘেঁষে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। উল্লেখিত বিষয়গুলো বাস্তবতায়নে সকলকে সম্মিলিত কাজ করার আহ্বান জানানো হয়।

ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আফসার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও ইশরাদ হোসাইন, জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই মোঃ শাখাওয়াত হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোসা: আয়শা আক্তার, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইলিয়টগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com