1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

দেবীদ্বারে শিশুধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে হুমকী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

দেবীদ্বার প্রতিনিধি : দেবীদ্বারে শিশুধর্ষণ মামলার আসামী ৩ মাসেও গ্রেফতার হয়নি; মামলা তুলে নিতে আসামী পক্ষের হুমকীর মুখে নিরাপত্তা হীনতায় মামলার বাদী। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করেও জীবন নাশের তাড়া পিছু ছাড়ছেনা হত দরিদ্র পরিবারটির।
ঘঠনার বিষয়ে সরেজমিনে জানতে ১৬ মার্চ (রোববার) বিকেলে ঘটনাস্থলে যেয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারী সন্ধ্যার পর বাড়ির পাশের পুকুর ঘাটে হাত-মুখ ধুয়ে শিশু(১০)টি ঘরে ফেরার পথে, পাশের ঘরে চাচা মো. জয়নাল আবেদীন(৪৫) মুখ চেপে তাকে পুকুর পাড়ের ঝোপের কাছে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত শিশুটি যেন পরিবারের কাউকে এ কথা না জানায়, জানালে তাকে জীবনে মেরে ফেলার হুমকী দেয়। শিশুটি ঘরে আসলে তার মা’ পরনের প্যান্ট রক্তে ভেজা কেন জিজ্ঞেস করলে শিশুটি জানায়, পুকুর ঘাটের পাশের বাঁশ ঝারের জিংলার খোঁচায় আঘাত পেয়েছে।
রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্রুত তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখনই শিশুটি তার মা’কে সত্য ঘটনাটি বলে। পরে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুমেক হাসপাতালে দেড় মাস চিকিৎসা দেয়ার পর ওখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় ১৫ দিন চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে আসলেও এখনো সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠেনি। শিশুটি ওই দিনের ঘটনার বর্ণনা দিতে যেয়ে ভয়ে আতকে উঠে এবং ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলে।
ধর্ষক মো. জয়নাল আবেদীন উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র অটো চালক ও ৫ সন্তানের জনক।

পরিস্থিতি পর্যবেক্ষণে গত শনিবার (১৫ মার্চ) দুপুরে মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এবং নির্যাতিত শিশুটির খোঁজ খবর নেন বলেও পরিবারটি জানান।
মামলার বাদী মো. জালাল হোসেন বলেন, ধর্ষক আমার মামাতো (বড়) ভাই। সে আমার মেয়ের সর্বনাশ করেছে। তার ফাঁসী চাই। তার পক্ষে গ্রামের মাতব্বর জাহাঙ্গীর, রফিক, কবির, নাছির, মাহবুবের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল মামলা তুলে নিতে আমাকে হুকী দিয়ে আসছে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৬ ফেব্রুয়ারী থানায় সাধারন ডায়েরী করেও কোন প্রতিকার পাইনি, বরং হুমকীতে আছি। ২৭ ফেব্রুয়ারী স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করি।

শিশু ধর্ষনের দায়ে অভিযুক্ত মো. জয়নাল আবেদীনের মা’ জানান, নির্যাতিত শিশু ঘটনার দিন ভয়ে বিষয়টি চাপা রাখে, নচেত ওই দিনই তাকে পুলিশে সোপার্দ করে দিতাম। শিশুটির বাবা দিনমজুর এবং মা ভিক্ষুক। পরিবারটির পক্ষে চিকিৎসা চালাতে কষ্ট হওয়ায় ছেলে (ধর্ষক)’র অটো রিক্সা, খড়ের পাড়া বিক্রি করে ৫০ হাজার টাকা জোগার করে দিয়েছি।

এব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, সংবাদ পেয়ে নির্যাতিতা শিশুর বাবাকে ডেকে এনে মামলা দায়ের করেছি। আসামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ভিক্টিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন এবং ২২ ধারায় আদালতে জবানবন্দী রেকর্ড সম্পন্ হয়েছে। এখন আসামী ধরতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com