1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

পাকিস্তান থেকে কূটনীতিকদের ফেরত নিচ্ছে আফগানিস্তান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

ডেস্ক : পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণের প্রতিক্রিয়া বেশ জটিল হয়ে উঠেছে। সে দেশে অবস্থানরত নিজেদের সব কূটনীতিককে কাবুলে ফিরে আসতে বলেছে আফগানিস্তান সরকার।

রবিবার জানিয়েছে, যতক্ষণ না ইসলামাবাদ তাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণকারীদের বিচারের আওতায় না নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কূটনীতিকরা আর পাকিস্তানে ফিরে যাবে না।
এর আগে আফগান সরকার জানায়, পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিলের মেয়েকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর মেয়েটির ওপর নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেছে আফগানিস্তান। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ইসলামাবাদ বলেছে, বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছিল। তদন্তে বলা হয়, আলিখিলের মেয়েকে “ভাড়া করা গাড়িতে চড়ার সময় আক্রমণ করা হয়”।

এ ছাড়া একটি মেডিকেল রিপোর্টে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো জানা সম্ভব হয়নি।

তালিবান প্রশ্নে প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘ দিন ধরেই শীতল সম্পর্ক বিদ্যমান। সশস্ত্র যোদ্ধাদের নিজেদের পাকিস্তান নিরাপদ আশ্রয়ের সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করে আসছে কাবুল। অন্যদিকে, পাকিস্তানে আক্রমণ চালানোর জন্য জঙ্গিদের আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল ব্যবহার করতে দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com