1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

মোশাররফ করিম, বৈশাখী টিভির প্রধান নির্বাহীসহ আরও ৩ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৩৮ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক: অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসাইন, অভিনেতা ফারুক আহমেদ, পরিচালক আদিবাসী মিজান এবং বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। ৫০ কোটি টাকার মানহানি মামলাটি করেছেন এক আইনজীবী। মামলা নম্বর ২১৫/২০২১।

রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে এই মামলা করেন কুমিল্লার আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী।
‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় এই মানহানি মামলা করা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী রফিকুল ইসলাম হোসাইনী বলেন, “গত ৯ জুলাই সকালে নাটকটি আমার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর ছিল। নাটকের দুটি অংশে ৩৫-৫০ মিনিট এবং এক ঘণ্টা থেকে এক ঘণ্টা ২২ মিনিটের দৃশ্য আপত্তিকর ছিল। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করি।”

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও কুমিল্লা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com