1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

প্রথম দিনেই টিকা নিলেন পৌনে ১৩ হাজার পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে করোনার টিকাগ্রহণ ও নিবন্ধনকারীর সংখ্যা বাড়ছেই। ফাইজার, মডার্না, সিনোফার্মের টিকা আসায় সারা দেশে পুরোদমে চলছে টিকা কার্যক্রম। এখন পর্যন্ত দেশে টিকা পেতে নিবন্ধন করেছেন এক কোটি দুই হাজার ৬৪৮ জন মানুষ।

রোববার (১৮ জুলাই) টিকা পেয়েছেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের নিবন্ধন ছাড়াই টিকা দেয়া হয়েছে। গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকাদান শুরুর প্রথমদিনে টিকা নিয়েছেন ১২ হাজার ৭৩০ জন শ্রমিক। তাদের সবাইকে মডার্নার টিকা দেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তাতে উল্লেখ করা হয়, রোববার সারা দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২৭২ ও নারী ৪০৬ জন। এ নিয়ে কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ পেলেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এদিন, ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ৭৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯৯ ও নারী ৮১ জন। এ নিয়ে দেশে ফাইজারের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৯২ জন।

একইদিনে চীনের সিনোফার্মের টিকা নেন এক লাখ ৩৬ হাজার ৪২১ জন। তাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ২৯৬ জন ও নারী ৫৮ হাজার ১২৫ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারী বেড়ে দাঁড়াল নয় লাখ ১৯ হাজার ৭৬৭ জন।

এদিন, সিনোফার্মের দ্বিতীয় ডোজ নেন ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৪৪ ও নারী ১৪৫ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৮৬ জন।

এছাড়া মডার্নার টিকা নিয়েছেন ৪৫ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৮৯৮ ও নারী ১৭ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত দেশে মোট দুই লাখ পাঁচ হাজার ৯০৩ জন মডার্নার টিকা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com