1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

ঠাকুরগাঁওঃ শিক্ষার্থীকে ধর্ষণ: সেই শিক্ষককে আদালতে তোলার সময় গণপিটুনি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় পুলিশের উপস্থিতিতেই গণপিটুনি  দিয়েছেন আন্দোলনকারী ছাত্র জনতা।

 
রোববার (০৯ মার্চ) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে।
 
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মানিককে পুনরায় কোর্ট হাজতে পাঠানো হয়। অন্যদিকে অভিযুক্ত ওই শিক্ষকের বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জর্জ কোর্ট চত্বরে গিয়ে অবস্থান নেয়। এসময় ধর্ষকের ফাসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
 
এসময় তারা দাবি তোলেন দৃষ্টান্তমুলক শাস্তি না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করে। তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিক্ষার্থীদের আশ্বস্ত করেন কোনভাবেই যেনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে তা নিশ্চিত করা হবে। প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমুলক শাস্তি হবে অপরাধীর।
 
উল্লেখ্য, শনিবার (৮ মার্চ ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে প্রাইভেট পড়নোর সময় ধর্ষনের অভিযোগ ওঠে শিক্ষক মানিকের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর পরিবার এমনি অভিযোগ করলে বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ওইদিন রাতেই সদরের ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করে।
 
ভূক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো ঘটনার দিনও প্রাইভেটে যায় ভুক্তভোগী এই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে আমাদের মেয়ের সাথে নরপশুর মতো পাশবিক নির্যাতন করেছে ওই শিক্ষক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com