1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

সাইদুল হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া। গত ২৯/০১/২০২৫ বাদীর পিতার পৈত্রিক জমিতে বিবাদীগন আইল দেওয়াকে কেন্দ্র করিয়া পূর্ব শত্রুতার জের ধরিয়া ভিকটিম মৃত সাইদুল ইসলাম (৫৮) সাং জয়হার, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে বিবাদীরা এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাঁচবিবি-তে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসার জন্য, জয়পুরহাটে প্রেরন করেন।

তৎক্ষণাৎ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করাকালীন অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার্ড করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০/০১/২০২৫ রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং- ২৫, তারিখ-৩০/০১/২০২৫ ইং ধারা- ৪৪৭/৩২৩ /৩০২/৫০৬/১১৪ দঃ বিঃ দায়ের করেন। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে, উক্ত মামলার পলাতক আসামী বগুড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে অধিনায়ক র‌্যাব-১২ মহোদ্বয়ের দিকনির্দেশনায় গত বুধবার ৫ মার্চ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে বগুড়া গাবতলী উপজেলার পেরিরহাট বাজার এর পার্শ্ব এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় ২ নং পলাতক আসামী মোঃ আয়নাল ইসলাম (৩২), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট’কে গ্রেফতার করা হয়।

একই তারিখ রাত আনুমানিক ২.১০ মিনিটে বগুড়া শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস মোর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ নং আসামী মোঃ আল-আমিন (২৮), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে গ্রেফতার করা হয় এবং ৪ নং আসামী’কে রাত ৪.১৫ মিনিটে বগুড়া শাজাহানপুর উপজেলার গন্ডপারা থেকে মোছা: জহুরা বেগম (৪৫) স্বামী মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com