1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ ভাণ্ডারিয়ায় কৃষককে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের কৃষক ফোরকান বিশ্বাস (৭০) কে পূর্ব শুত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার সকালে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফোরকান বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কৃষকের নাতনি লামিয়া বেগম জানান, সোমবার সকাল ১০ ঘটিকার সময় ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার,তার ভাইয়ের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি সরদার, রাসেল গাজী, মহিবুল্লাহ গাজীসহ ৮/১০ একদল সন্ত্রাসী ফোরকান বিশ্বাসের বাড়ীতে প্রবেশ করে ব্যপক ভাঙচুর চালায়। এ সময় ফোরকান বিশ্বাস বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার বোন পিয়ারা বেগম জানান, সন্ত্রাসীরা হামলা করেই খান্ত হয়নি। তার ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আহত ফোরকান বিশ্বাসকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার অভিযোগ অস্বীকার বলেন, আমি এবং আমাদের কোন লোক এ হামলার সঙ্গে জড়ি নই।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com