1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা

ডেকে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাভারের আশুলিয়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে সেন্টু মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও এক যুবক পলাতক রয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী।

এরআগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।

আটক সেন্টু মিয়া (৩০) এবং পলাতক আরাফাত (২৮) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সেন্টু মিয়ার স্ত্রী অসুস্থ বলে ভুক্তভোগী স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নেয় সে। এসময় ওই স্কুলছাত্রী তার বাসায় গিয়ে অভিযুক্তের স্ত্রীকে না পেয়ে ফিরে আসতে চেষ্টা করলে তার পথরোধ করে সেন্টু। এসময় জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ঘরে নিয়ে যায় এবং তার এ কাজে সহায়তা করে বাড়ির মালিকের ছেলে আরাফাত নামে আরেক অভিযুক্ত। পরে ওই স্কুল শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মচিৎকার শুনে এলাকাবাসী আমির হোসেনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। এসময় মানুষের উপস্থিতি টের পেয়ে দুই অভিযুক্ত পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, আমরা অসহায় দরিদ্র মানুষ। স্বামী চলে যাওয়ার পর থেকে আমি রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করে সংসার পরিচালনাসহ ছেলে মেয়েদের মানুষ করে যাচ্ছি। আজ আমার মেয়েকে গণধর্ষণ করার পরেও আমি কোন বিচার পাচ্ছিনা। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে আমাকে আমার পরিবারসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে। আমি গরিব বলে কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হব! বলেও প্রশ্ন রাখেন ভুক্তভোগীর মা।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, গণধর্ষণের অভিযোগে সেন্টু মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com