1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী : গোদাগাড়ী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা বিবস্ত্র অবস্থায় নারীসহ আটক হয়েছেন। উপজেলার আবাসিক ভবনে ইউএনওর কাজের মেয়ের সাথে হাতে নাতে আটক হন তিনি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। ওই প্রশাসনিক কর্মকর্তা হলেন হাফিজুর রহমান। তিনি গোদাগাড়ী উপজেলার ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ভাইরাল হওয়ার পরপরই তিনি সাংবাদিকদের মামলা হামলাসহ বিভিন্নভাবে হয়রানির করার হুমকি দিচ্ছেন।

২৭ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) আনুমানিক সন্ধ্যা ৬ টায় জনতার হাতে ঐ নারীসহ আটক হন তিনি। উপস্থিত জনগণের কাছে সম্মানের দোয়ায় দিয়ে ঐ নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেন হাফিজুর। এমন মুছলেকায় সম্মানের কথা ভেবে তাঁকে ছেড়ে দেন জনগণ। এরপর পরই বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় অসামাজিক কাজে লিপ্ত প্রশাসনিক কর্মকর্তা ভাইরাল ভিডিও। এতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকসহ এলাকার কিছুবর্গকে মামলার ভয় দেখানো শুরু করেছেন তিনি। ইতোমধ্যে ভাইরাল ভিডিও ফুটেজ অপসারণ না করা হলে তিনি চাঁদাবাজির মামলাসহ সাবেক ও বর্তমান ইউএনওকে দিয়ে সবাইকে ফাঁসানো হুমকি প্রদান অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমি মামলা করবো। আমি ওসিকে বিষয়টি জানালাম।ইউএনও স্যারকেও জানালাম। তাঁরা আমাকে মামলা করার পরামর্শ দিয়েছে৷

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আমার কাছে কারো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সঠিক তদন্ত হবে। প্রকৃত দোষী যেই হবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি জানাতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ইউএনও অফিসের অনিয়ম দূর্নীতির মূলহোতা। এর আগে ১৮-৮-২৪ ইং তারিখে বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসক বরাবর তাঁর নানা অনিয়ম দূর্নীতি বিষয়ে অভিযোগ হয়। অভিযোগ হলেও তিনি স্বপদে বহাল তবিয়তে থাকেন এই নারী খেকো হাফিজুর রহমান। ওই অভিযোগেও তাঁর বিরুদ্ধে নারী কেলেংকারীর ঘটনা তুলে ধরা হয়। চারজন ব্যক্তির স্বাক্ষরিত সেই অভিযোগ এখনো আলোর মুখ দেখেনি। তবে হাফিজুর রহমান বলছে ওই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com