1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছেন পোশাক শ্রমিকরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিবন্ধন ছাড়াই গাজীপুরের চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে। রোববার সকাল থেকে শুধু এনআইডি কার্ড দেখিয়েই তারা টিকা নিতে পারবেন। শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন ওই তথ্য নিশ্চিত করেছেন।

কারখানা চারটি হচ্ছে- গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালী নামের একটি পোশাক তৈরি কারখানা। রোববার একযোগে এই চার কারখানার ১০ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে।

এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এদিকে শনিবার গাজীপুরে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়াও ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা সংগ্রহ করে ১৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯১ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ৮ জন ও কাপাসিয়ায় ২২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com