1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ঠাকুরগাঁও: মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এর পর পরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফুলের ডালা, ব্যানার, ফেসটুন নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহীদ মিনার চত্বরে।
দিনটি পালনে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক-সাংষ্কৃতিক-সামাজিক সংগঠন।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com