1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

দাগনভূঞায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বখাটেদের হমলায় আহত যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি, ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোবারক আলী সজল (২২) নামে এক যুবককে ডেকে নিয়ে পিটুনি দিয়েছে একদল বখাটে।

শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি এনামুল হক প্রকাশ এমাম হোসেনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এনামের নেতৃত্বে কয়েকজন বখাটে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করছে। মাদক ব্যবসার প্রদিবাদ করেন সজল। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পর সজলকে মোবাইল ফোনে ডেকে নেয় প্রতিবেশী রিয়াদ হোসেন। রাত সাড়ে ১১টার দিকে ফাচু ভূঁইয়া মসজিদের সামনে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা রিয়াদ ছাড়াও একই এলাকার এমাম, সাগর ও আবদুল হামিদ তাকে বেধড়ক পিটুনি দেয়। তাদের এলোপাতাড়ি পিটুনিতে সজলের মাথা ফেটে যায় এবং পুরো শরীর থেতলে দিয়ে মৃত ভেবে ফেলে যায়। তার পকেটে থাকা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সজলের ভগ্নিপতি নিজাম উদ্দিন জানান, চট্টগ্রাম মেডিক্যালে নেয়ার পর সজলের মাথায় অপারেশন করা হয়েছে। পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, তার নাম ভাঙিয়ে দীর্ঘদিন এলাকায় মাদককারবারসহ নানা অপকর্ম করে আসছে।
দাগনভূঞার কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান তানিম নয়া জানান, এ ঘটনায় সজলের মা জোছনা বেগম দাগনভূঞা থানায় মামলা দিয়েছেন। তিনি অভিযান চালিয়ে রাজধানীর পল্টন থেকে এমামকে গ্রেফতার করা হয়। তিনি জানান, এনামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হবে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com