1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

রাঙামাটির কাউখালীতে হিজড়া শিলাকে গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি : রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা ।সোমবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়ে নিজ বাসা থেকে তার গলাকাটা মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে,হিজড়া শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি হওয়ার পরও নিজ বাড়িতে থাকতেন না দীর্ঘ অনেক বছর আগে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলো। দীর্ঘ বছর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করতেন, তবে বছর চার /পাঁচ বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে সে আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন বলে জানাগেছে। স্থানীয়রা আরো জানায় শিলা সার্জারী করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়াতে বনিবনা না হওয়াতে সেটি ডিভোর্সের জন্য আদালত অবধি গড়ায়। এর পর থেকে মাঝে মাঝে সেই স্বামী আসতেন বাসায়। তবে বেশ কিছুদিন যাবৎ শিলা বেতবুনিয়াতে থাকতেন না, বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন বলে জানা গেছে এবং সে বাড়িতে আসলে রাতে তার বাসায় অপিরিচিত ছেলেদের মাঝে মাঝে মাদকের আড্ডা বসতেও বলে জানান।গত রাতে ১১টার পর অপরিচিত ৫ লোককে বাসায় ডুকতে দেখেন তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখিনি বলেও জানান।বিকালে তার বাড়ির পাশে থাকা আরেক হিজড়া তার কোন সাড়া শব্দ না পেয়ে সবাইকে খবর দেয়, এর পর সবাই দরজা খুলে দেখতে পাই তার গলাকাটা লাশ বিচানাতে পড়ে আছে। পরে পুলিশ কে খবর দিলে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, শিলা নামে এক তৃতীয় লিক্ষের (হিজড়া)ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। এটি একটি হত্যাকান্ড, আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। তবে ধারনা করা হচ্ছে রাতে হিজড়া শিলার বাসাতে মাদকের পার্টি হচ্ছিলো তার লাশের পাশে মাদক সেবনের আলামত পাওয়াগেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রাতে কয়েকজন ব্যাক্তি সহ শিলা মাদকের পার্টি করছিলো কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com