1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান ও যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সকাল ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে করোনা পজেটিভ ও একইসাথে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ জুলাই মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৭৮ সালে দৈনিক গণকণ্ঠের রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন তিনি। এরপর স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন একটানা ৪৫ বছর। এরমধ্যে ৩৫ বছরই কাজ করেছেন দৈনিক ইনকিলাবে।

মিজানুর রহমান তাতো যশোরের সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে। যশোরের অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। প্রেসক্লাব যশোরের সম্পাদক পদে একবার এবং সভাপতি পদে তিনবার দায়িত্ব পালন করেছেন।

জোহরবাদ যশোর শহরের খয়েরতলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com