1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয়রোধ ও অতিরিক্ত খরচ রোধে ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্কারা চৌধুরী পাড়া গ্রামের মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক শস্য আলমগীর কবির , উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, স্থানীয় কৃষক পলাশ সাহা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় লষ্কারা গ্রামের ৪৪ জন কৃষকের ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। এর ফলে, ভিন্ন সময়ে ফসল রোপণের কারণে ফসলের রোগ পোকামাকড়ের নানা জটিল বিরম্বনা দূর হবে এবং একই সময়ে আবাদের সময় যে কোনো বিপদে একযোগে কাজ করে সহজেই মোকাবেলা করতে পারবেন। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে জেলার কৃষিতে খুলছে এক নতুন দুয়ার।
তিনি আরও জানান, প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেম বা ট্রে-তে লাগানো যায় ধানের বীজ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা হয়। রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করলে সময় কম লাগবে।’ এছাড়া ধান পাকলে সেই ধান যন্ত্রের সাহায্যে কেটেও দেয়া হবে বলে তিনি জানান।এতে করে কৃষকদের উৎপাদন খরচ কমবে ও শ্রমিক সংকট দূর হবে। কৃষকরা অধিক উৎপাদনের মাধ্যমে আরও বেশী লাভবান হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com