1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

গাইবান্ধায় কৃষক পরিবারের মেধাবী সন্তান নাফিস মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধায় কৃষক পরিবারের মেধাবী সন্তান শাহরিয়া নাফিসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। অবশেষে সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে এই শিক্ষার্থীর। এবার চান্স পেয়েছে নোয়াখালী মেডিকেল কলেজে।

মেধাবী এ শিক্ষার্থীর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে। এ গ্রামের কৃষক আতিকুর রহমান প্লাবন ও গৃহিনী নার্গিস আক্তার দম্পতির ছেলে শাহরিয়া নাফিস।

আতিকুর রহমানের একমাত্র ছেলে নাফিস। আরও আছে দুই মেয়ে। এদের মধ্যে অত্যন্ত মেধাবী শাহরিয়া নাফিস। ছোটবেলা থেকেই পড়ালেখা করতে ভালোবাসতো সে। তার শিক্ষাজীবন শুরু বাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে বাগুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সাফল্য অর্জন করেন।

এরই ধারাবাহিতায় এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান। তার এই সাফল্যের জন্য অবাক হয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শাহরিয়া নাফিস জানান, তীক্ষ্ণ মনো চিন্তা নিয়ে লক্ষ্য অর্জন করে মানুষ যদি পড়াশুনা করে আর অদম্য চেষ্টা করে একদিন সাফল্য অর্জন করবে যার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি মেডিকেলে পড়াশুনা করে ডাক্তার হয়ে দেশ এবং জাতির মঙ্গলের চেষ্টা করব ইনশাআল্লাহ।

নাফিসের বাবা আতিকুর রহমান জানান, বর্তমান সাংসারিক পরিস্থিতিকে মোকাবেলা করেও ছেলেকে সাহস জুগিয়েছি। একসময় নিরাশ হয়ে আমরা ভেঙে পড়ি। তবু অদম্য মেধাবী নাফিস হাল ছেঁড়ে না দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে মেডিকেল ভর্তি কোচিং রেটিনায় ভর্তি হন। আর প্রথম বার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েই নাফিস সূযোগ পায় নোয়াখালী মেডিকেল কলেজে। আমার পাশাপাশি নাফিসের এই সাফল্যের পেছনে তার তিন মামার যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি নাফিসের আগামীর সাফল্যের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com