1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে গৌরনদীর ওয়ার্ডে ওয়ার্ডে জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে কম্বল বন্টন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ জননেতা এম. জহির উদ্দিন পক্ষ থেকে রোববার বিকেলে বরিশালের বরিশালের গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড ও গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডের গরীব, অসহায়, শীতার্তদের মধ্যে বিতরণের জন্য বিএনপির ওয়ার্ড নেতৃবৃন্দের মাঝে তিন হাজার পিস কম্বল বন্টন করা হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে এলাকার গরীব, অসহায়, শীতার্তদের মধ্যে বিতরণের জন্য এ কম্বল বন্টন করা হয়।
জানাগেছে, এ উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৩টায় গৌরনদী বাসস্ট্যান্ড শরীফ মার্কেটে এক বন্টন অনুষ্ঠানের অয়োজন করা হয়। ওই বন্টন অনুষ্ঠান থেকে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মিলে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড ও গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দের কাছে তিন হাজার পিস কম্বল বন্টন করেন।
কম্বল গুলো ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দের করা তালিকা অনুযায়ী এলাকার গরীব-অসহায় শীতার্তদের মধ্যে বিতরণের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
কম্বল বন্টন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিয়াসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com