1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের

গৌরনদীতে বালক-বালিকা অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগানকে ধারন করে দেশব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ পালনের অংশ হিসেবে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাসের সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সহকারী কমিশনার (ভ‚মি) মো. রাজিব হোসেন, গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন।
বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো, ফখরুল আবেদীন তানভীর, মো. আবু রায়হান, জাতীয়তাবাদী ছাত্রদল গৌরনদী উপজেলা শাখার আহবায়ক মো. রুবেল গোমস্তা প্রমুখ।
উল্লেখ্য, গৌরনদী উপজেলা প্রশাসন টুর্নামেন্টটির আয়োজন করেছে। উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি টীম ও পৌরসভার ১টি টীম মিলে মোট ৮টি টীম এ টুর্নামেন্টে প্রতিযোগীতায় অংশ নেবে। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com