1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

রজব মাসের আমল ও ফজিলত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রজব মাস হলো রমজান মাসের ভূমিকা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই এই মাস আসার সাথে সাথে দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার আদেশ দিতেন।
তিনি যে দোয়া করতেন,
হে আল্লাহ রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন, এবং আমাদের হায়াত কে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন।
আমরা যে আমলের মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করবো।
১, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে।
২, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজ রাখতে হবে।
৩, প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখার চেষ্টা করতে হবে।
৪, সকল প্রকার অপরাধ ছেড়ে দিতে হবে।
৫, কারো প্রতি জুলুম নির্যাতন করা যাবেনা।
৬, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
৭, আল্লাহর বিধান পালন করতে গিয়ে কোন তাল বাহানা করা যাবেনা।
৮, রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে।
৯, ফরজ, ওয়াজিব ও সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে।
১০, বেশি কুরআন তেলাওয়াত,দান সদকা, তওবা ইস্তেগফার করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুন।

লেখক : হাফেজ মাওলানা মুফতি আব্দুল হালীম আযহারী।
খতীব, আল হেরা জামে মসজিদ, পূর্ব শেখদি, যাত্রাবাড়ী, ঢাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com