1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

“আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচে, তাই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে।”

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ভারতে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে ‘দেশ বাঁচাও’ আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। মোদি প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বানিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে, বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে।

বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলার রেমিট্যান্স অর্জন করে। যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বর্তমানে মোদি প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে বাংলাদেশি জনগণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে।

বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘ভারত হটাও’ এবং ‘ভারতীয় পণ্য বর্জন’ আন্দোলন এখন তুঙ্গে। দেশপ্রেমিক বাংলাদেশিরা ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানাচ্ছে, যা ভারতের ব্যবসায়ীদের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। কৃষকসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা মোদি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে।

ভারতের প্রাক্তন মন্ত্রী পুর্নেন্দু বসু সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা চাই দেশে গণতন্ত্র বাঁচে, তাই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে।” আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মোদি হটাও স্লোগানে মুখরিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য।

মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। যেখানে লেখা রয়েছে “মোদি হটাও, দেশ বাঁচাও।” এই পরিস্থিতিতে মোদি প্রশাসন এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com