1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য : বিএনপি নেতা জিল্লুর রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় আকাশনীলা গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা এডভোকেট খন্দকার জিল্লুর রহমান বলেছেন, যে কোনো দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য। নদীমাতৃক বাংলাদেশে মানুষের যোগাযোগের প্রথম বাহন ছিল নৌকা, নৌকার পরিবর্তে নদীতে যদি ইঞ্জিন চালিত ট্রলার চলতে পারে তাহলে সড়কে পাঁয়ে চালিত রিকশার পরিবর্তে অটোরিকশা চলতে বাঁধা কোথায়?

আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরস্হ নবী নগর হাউজিং এ মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহানগরে এক শতাংশের কম সংখ্যক হকাররা পাঁচ শতাংশের অধিক সড়ক দখল করে জীবিকা নির্বাহ করতে পারলে সড়কে অটোরিকশা চলতে বাঁধা কেনো!

অটোরিকশা মালিক ও শ্রমিকদের যথাযোগ্য নিয়মকানুন রক্ষা করে সড়কে অটোরিকশা চালাতে অনুরোধ জানিয়ে জিল্লুর রহমান বলেন,১৮ বছরের নিচে যেনো কাউকে অটোরিকশা না দেওয়া হয়;কারণ আপনাদের রিকশার নিরাপত্তা আপনাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অটোরিকশা মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়ে ডিএমপি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান বলেন,প্রয়োজন আইন মানেনা। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়,সেদিকে নজর রাখতে হবে।

তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থাকবো।

নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবু’র সভাপতিত্বে
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অটোরিকশা মালিক শ্রমিক সমিতির প্রধান উদ্যোক্তা ও কার্যনির্বাহী সদস্য প্রশান্ত রায়,মোহাম্মদপুর থানা মালিক শ্রমিক নেতা আমিনুল ইসলাম,মোঃ ইব্রাহিম,আব্বাস হোসেন,মিজানুর রহমান,ঢাকা সিটি মালিক শ্রমিক নেতা সানু খান,মোঃ মানিক,আদাবর থানা শ্রমিক নেতা সোহেল রানাসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিবুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com