1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলায় যা বললেন আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দেশের অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপবাদের প্রতিক্রিয়ায় এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, ‘যাকে ‘র’ এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাঁকেই সবচে বেশি পাশে পেয়েছি আমরা।‘

বিভিন্ন আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকা তুলে ধরে বুধবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এই পোস্টে তিনি আরো বলেন, ‘এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।‘

আর চুপ থাকতে পারেননি জানিয়ে এই উপদেষ্টা লেখেন, ‘সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আরকি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ‘র’ এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও ‘র’ দ্বারা পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো।’

আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, নাহলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com